আন্তর্জাতিক

সুইডেনে শপিং মলে লরি হামলায় আটক ১, কয়েকজন হতাহত

সুইডেনে শপিং মলে লরি হামলায় আটক ১, কয়েকজন হতাহত

সুইডেনের রাজধানী স্টকহোমে একটি শপিং মলে লরি হামলার ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে  বলে জানিয়েছে সুইডিশ গণমাধ্যাম। এ ঘটনায় তিন জন মারা গেছে বলে জানা গেছে। তবে তিনি এখন পর্যন্ত  হামলার ব্যাপারে  মুখ খোলেনি।

সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফান বলেছেন ঘটনার সবকিছুই দেখে সন্ত্রাসী হামলা হিসাবে দেখা হচ্ছে।

আটককৃত লরিটি একটি রেস্টুরেন্টে মাল সাপ্লাই দেওয়ার সময় ছিনতাই করা হয়েছিলো বলে দাবি করেছে লরির মালিক।

এদিকে শহরের আরেক জায়গায় গুলাগুলির কথা জানিয়েছে বিবিসি। তবে দুই ঘটনা একই সূত্রে কীনা তা এখনো জানা যায়নি।

শুক্রবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় সুইডিশ পুলিশ। সুইডিশ পুলিশ জানিয়েছে,  এটি একটি সন্ত্রাসী হামলা। হামলার সময় তাদের গুলি ছুড়তেও দেখা যায়। হামলায় আহত হয়েছে আরো অনেকেই।সুইডেনে শপিং মলে লরি হামলায় আটক ১, কয়েকজন হতাহত

ঘটনাটি ঘটেছে সুইডেনের রাজধানীর গুরত্বপূর্ণ পথ সড়ক কুয়িন স্ট্রীটে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তারা একটি ট্রাককে দোকানের ভেতর প্রবেশ করতে দেখে এবং পরে কয়েক জনকে মাটিতে পড়ে থাকতে দেখে।

দোকানের একজন কর্মী লেইফ অারনমার জানিয়েছে আমরা সঠিক ভাবে এখনো জানিনা কত জন আহত হয়েছে তবে আমরা মর্মাহত এবং আমরা এখনো জানিনা ঠিক কী কারণে এমন হলো।

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার জন্য এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল বাহিনী।

বিষয়:সন্ত্রাসী হামলা সুইডেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…