যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারী হিসেবে এক শ্বেতাঙ্গ তরুণের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকে ভয়ানক বলে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাশরুর শাকিলের রিপোর্টে বিস্তারিত।








