আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৩১টি শক্তিশালী ট্যাংক পাঠাচ্ছে

আধুনিক ট্যাংক যুদ্ধের জন্য প্রস্তুত, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি আধুনিক ট্যাংক যুদ্ধের জন্য প্রস্তুত, যা সম্ভবত সামরিক মহড়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে ৩১টি শক্তিশালী যুদ্ধ ট্যাংক পাঠানোর পরিকল্পনা ঘোষণা দিয়েছেন।

এদিকে ইউক্রেনকে কমপক্ষে ১৪টি লিওপার্ড-টু ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি উভয় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তাদের বিজয়ের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ থেকে ইউক্রেনকে এ ট্যাংক দিয়ে সহায়তা করবে বলেও জানান তিনি। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ট্যাংক সহায়তা পেলে তারা রুশ অধিকৃত শহরগুলো পুনরুদ্ধার করতে পারবেন।

তবে রাশিয়া হুঁশিয়ার করে বলেছে, এসব ট্যাংক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হলে পরিণতি নিঃসন্দেহে খুবই খারাপ হবে। এটা দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বাড়াবে বলেও মন্তব্য করেছে রাশিয়া।

বিষয়:ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ জার্মানি যুক্তরাষ্ট্র যুদ্ধ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…