চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করে এমন সবার জন্য মার্কিন ভিসা নীতি প্রযোজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের পতাকা ও বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাস আজ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রঘোষিত নতুন ভিসা নীতির ব্যাখ্যা দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নতুন এই ভিসানীতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরে চ্যানেল আইয়ের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে ভিসানীতির বিভিন্ন দিক সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বা এ কাজে সহযোগিতা করছে এমন যে কোন বাংলাদেশীকে ভিসা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিধি নিষেধ আরোপ করবে।

তৃতীয় মাত্রায় তিনি বলেন, এটা খুব পরিষ্কার যে আমরা এখনো কারও ওপর নিষেধাজ্ঞা আরোপ করিনি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমানে আমাদের নতুন নীতি করা প্রয়োজন। যে নীতির মাধ্যমে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত বা ক্ষতিসাধন করছে এমন ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করবে যুক্তরাষ্ট্র। তারা হতে পারেন: সরকারের কোন ব্যক্তি, বিচার বিভাগের বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ অথবা বিরোধী দলের কোন সদস্য।

ডোনাল্ড লু আরো বলেন, এই নীতি সরকার বা বিরোধীদলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যেমন বিরোধীদলের এমন কাউকে যদি পাই যিনি সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতায় জড়িত বা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন তবে তার ভিসা ইস্যুর ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে। তেমনি সরকারি দলের কেউ বা আইন শৃঙ্খলাবাহিনীর কোন সদস্য যদি সহিংসতা, ভোটারদের স্বাধীনতা ভয়ভীতি দেখানো অথবা বাক স্বাধীনতা হরণে জড়িত থাকেন তাকেও যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে দেওয়া হবে না।

ট্যাগ: পিটার হাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানদের বিপক্ষে ‘সেই ভুল’ করতে চায় না বাংলাদেশ

পরবর্তী

কানে শেয়ানে শেয়ানে টক্কর, কোন সিনেমা জিতবে পাম দ’র?

পরবর্তী
Three men posing together at a film event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কানে শেয়ানে শেয়ানে টক্কর, কোন সিনেমা জিতবে পাম দ'র?

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ইসি মো. আলমগীরের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি মো. আলমগীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT