চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের পক্ষে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে প্রসারিত করার কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার (১৪ অক্টোবর) একথা বলেন।

ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো এক সপ্তাহ আগে ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের চলমান প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই অঞ্চলে মোতায়েন করা অন্য একটি ক্যারিয়ার গ্রুপে যোগ দেবে।

অস্টিন এক বিবৃতিতে বলেছেন, এই মোতায়েন ওয়াশিংটনের ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় অঙ্গীকার এবং এই যুদ্ধ বাড়ানোর জন্য যে কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য আমাদের সংকল্পের ইঙ্গিত দেয়।’

হামাসের হামলার প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে ইসরাইল গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করার পর এখন গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলে ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে। এতে গাজায় এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

গাজায় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল নির্বিচার বিধ্বংসী হামলা চালিয়ে গাজায় ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

Reneta

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে এবং অন্যান্য দেশকে সংঘাত না বাড়াতে সতর্ক করেছে।

দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণার একই দিনে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি ফোন কলে গাজায় ইসরায়েলি অবরোধ এবং বোমাবর্ষণের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টার জন্য মার্কিন সমর্থনের ওপর জোর দেন।

হোয়াইট হাউস এই ফোনালাপ সম্পর্কে একটি বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার সমস্ত প্রচেষ্টার জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএস আইজেনহাওয়ারফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধযুক্তরাষ্ট্র রণতরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT