চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনে সহিংসতায় ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের অনাগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

usa-israel

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইউসি হেস্টিংস কলেজ অফ দ্য ল এর অধ্যাপক জর্জ বিশারত বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জীবন সম্পর্কে একদমই চিন্তিত নয়। এমনকি ফিলিস্তিনে দফায় দফায় সংঘর্ষের পরও মার্কিন সরকার ইসরায়েলর ওপর কোন ধরনের চাপ প্রয়োগে অনাগ্রহী।

আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, বিশারত মনে করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শুধুমাত্র তাদের কৌশলগত স্বার্থ রক্ষার্থে হস্তক্ষেপ করে।

জো বাইডেন ক্ষমতা গ্রহণের সময় তার পররাষ্ট্র নীতিতে মানবাধিকারকে কেন্দ্রীভূত করার প্রতিশ্রুতি দিলেও বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, তার প্রশাসন ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন জোরদার করায় অধিক মনযোগী।

মার্কিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের গবেষণা ফেলো অ্যানেল শেলাইন আল জাজিরাকে বলেছেন, সাধারণত মধ্যপ্রাচ্যের প্রতি বাইডেন প্রশাসনের নীতি ইসরায়েলের স্থিতাবস্থা বজায় রাখার উপর ভিত্তি করে নির্মীত। আমি প্রশাসনের  কাছ থেকে এমন কোন উদ্যোগ বা প্রবণতা দেখি না যে তারা ইসরায়েলের ওপর কোন প্রকার চাপ প্রয়োগে করবে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্ব বিরাজমান রয়েছে। গত কয়েক সপ্তাহ ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক ফিলিস্তিনি।

গত সপ্তাহে একজন ফিলিস্তিনি বন্দুকধারী অধিকৃত পূর্ব জেরুজালেমে ৭ জন ইসরায়েলিকে গুলি করে হত্যা করে। অপরদিকে ইসরায়েলি বাহিনী কর্তৃক অধিকৃত পশ্চিম তীরে গত এক মাসে ৮ শিশুসহ ৩৫ জন ফিলিস্তিনি নিহত। এঘটনায়  সম্প্রতি ইসরায়েল সফরে আসা এক মার্কিন শীর্ষ কর্মকর্তা ব্লিঙ্কেনকে এক আলোচনায় ইসরায়েলের পক্ষেই কথা বলতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তাদের পরম বন্ধু হিসেবে বিবেচনা করে এবং ইসরায়েলের সামরিক বাহিনীকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়ে থাকে তারা।

ট্যাগ: আলজাজিরাইসরায়েলফিলিস্তিনবাইডেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরাজগঞ্জে নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

৪১ বোনকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ হাইকোর্টের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বোনকে ভিকারুননিসায় ভর্তির নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈদেশিক কূটনীতিকদের সাক্ষাৎ, বাংলাদেশ-বিদেশি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন ৭ বিদেশি কূটনীতিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT