আন্তর্জাতিক

টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা হতাহত

টেক্সাসে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা হতাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টহলের দায়িত্বে নিযুক্ত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই মার্কিন সৈন্যসহ তিনজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও একজন।

শনিবার ৯ মার্চ রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার টহলরত অবস্থায় হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

মার্কিন সেনাবাহিনীর মেজর রায়ান উইয়েরজবিকি বলেন, ইউএইস-৭২ লাকোতা হেলিকপ্টারটি সীমান্তে বায়বীয় ‘পর্যবেক্ষণ এবং সনাক্তকরণ’ অপারেশন পরিচালনা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে মার্কিন সামরিক বাহিনী। তবে এখনও নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে দু’জন সৈন্য এবং অপরজন মার্কিন বর্ডার টহল এজেন্ট বলে জানা গেছে।

বিষয়:বিমান দুর্ঘটনা মার্কিন সেনা হতাহত হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…