মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যারিজোনার স্যাম হেইলার নামে একজন ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি থেকে বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে দুটি বাচ্চাকে বের করে উদ্ধার করেছেন। ফক্স নিউজের একটি প্রতিবেদন অনুসারে, স্যাম হেইলার এবং তার স্ত্রী মেলিসা সাপ্তাহিক ছুটিতে গাড়ি দিয়ে ঘুরছিলেন, তখন তারা অ্যারিজোনার নাভাজো কাউন্টিতে একটি গাড়িতে আগুন দেখতে পান।
তাদের সামনে থাকা একটি গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর ৩০ বছর বয়সী স্যাম হেইলার গাড়িতে থাকা যাত্রীদের বাঁচানোর সিদ্ধান্ত নেন। ফক্স নিউজকে স্যাম হেইলার বলেন,গাড়িতে চার জন ছিল। বাবা-মা রবং তাদের দুই মেয়ে। গাড়িতে আগুন লাগার পর বাবা-মা গাড়ি থেকে নেমে পড়লে তাদের দুটি মেয়ে গাড়িতে আটকে যায়। তাদের বাবা-মা ভয়ে চিৎকার করছিল এবং ঘুষি দিয়ে জানালার কাচ ভাঙার চেষ্টা করছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্যাম হেইলার আরও বলেন, “গাড়িতে ইঞ্জিন ব্লক থেকে ক্যাবে আগুন ছড়িয়ে পড়তে মাত্র ২০ সেকেন্ডের মতো সময় বাকি ছিল। গাড়ির ভিতর মেয়েরা চিৎকার করছিল,তাদের বাবা-মাও চিৎকার করছিল, আমার স্ত্রীও চিৎকার করছিল।”
স্যাম হেইলার গাড়ির জানালা ভেঙে বাচ্চাদের বাঁচালোর চেষ্টা করছিলেন। তিনি ভেবেছিলেন, একবার দরজা খোলা হয়ে গেলে বাচ্চাদের সিটবেল্ট খুলে তাদের উদ্ধার করা যাবে।
ফক্স নিউজকে স্যাম হেইলার জানান, তারা এমন এলাকায় ছিলেন যেখানে কোনও সেলফোন পরিষেবা নেই, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার গাড়িতে রাখা একটি গ্লো স্টিক ব্যবহার করে অন্য গাড়ির ড্রাইভারকে সাহায্যের জন্য বার্তা পাঠান এবং তাদের সেল পরিষেবা ফিরে পাওয়ার পরে মার্কিন জরুরী সেবা নম্বর ৯১১- এ কল করতে বলেন।
এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে গাড়ি থেকে বাচ্চাদের উদ্ধার করতে সক্ষম হয়।








