চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ১২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আলোচনা শেষে ভ্যান্স বলেন, তিনি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেন। তবে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে মূলগত অঙ্গীকার দেখাতে হবে। আলোচনার পর তিনি পাকিস্তান ত্যাগ করে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনা ছিল গভীর ও নিবিড়। তারা যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবি ও অবৈধ শর্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার কথা বলেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উভয় দেশের প্রতিনিধিদলের উচ্চ পর্যায়ের অংশগ্রহণ এবং আলোচনার ক্ষমতা থাকার কারণেই এই বৈঠক সম্ভব হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো চুক্তি হোক বা না হোক, এতে তার কোনো পার্থক্য নেই এবং যাই ঘটুক, আমরা জিতব।

Reneta

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে। তবে এ দাবি অস্বীকার করেছে ইরান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি লেবাননের সঙ্গে এমন একটি শান্তি চুক্তি চান যা দীর্ঘস্থায়ী হবে।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলেও ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে রাজি হয়নি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয় ও সহযোগিতামূলক অবস্থান নিয়েছিল।

ভ্যান্স আরও জানান, প্রায় ২১ ঘণ্টার আলোচনার সময়ে তিনি একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রয়োজন একটি স্পষ্ট প্রতিশ্রুতি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে সক্ষমতা অর্জনের পথও অনুসরণ করবে না। এটিকেই তিনি ট্রাম্পের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, তবে ভবিষ্যতে এ ধরনের অস্ত্র তৈরি না করার বিষয়ে এখনো প্রয়োজনীয় অঙ্গীকার পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬পাকিস্তানযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টশান্তি আলোচনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবা উচিত: ধর্মমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT