আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে আইসিসির আবেদনে ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পাশে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা একটি টেবিলের উপর স্থাপন করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি স্বাক্ষর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। এই আবেদনকে জঘন্য হিসেবে অভিহিত করে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিজ-আইসিসি’র প্রধান কৌঁসুলির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই আবেদনকে জঘন্য হিসেবে অভিহিত করে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও আন্তর্জাতিক বিচার আদালতের কৌঁসুলির পদক্ষেপকে উদ্ধত্য হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু।

তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন। আর পশ্চিমা দেশগুলো এর নিন্দা জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফার আশপাশে হামলা জোরদার করেছে ইসরায়েল।

বিষয়:ইসরায়েল-যুক্তরাষ্ট্র গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…