বাংলাদেশ

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিপুল ভোটে বিজয়ী দল বিএনপি ও দলটির চেয়্যারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

পোস্টে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপি মার্কিন দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…