আন্তর্জাতিক

ইসরায়েলবিরোধী পোস্ট দেয়ায় যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংকের কর্মচারী বরখাস্ত

সিটি ব্যাংকের বহুতল ভবন ও একজন নারী কর্মচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি ব্যাংকের বহুতল ভবন এবং একজন নারী কর্মচারীর ছবি, যা ব্যাংকের আধুনিকতা ও পেশাদারিত্বের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়াতে ইসরায়েল বিরোধী পোস্ট করায় যুক্তরাষ্ট্রে সিটি ব্যাংকের এক কর্মচারীকে বরখাস্ত করেছে ‘সিটি গ্রুপ’। নোজিমা হুসাইনোভা নামের ওই কর্মচারী তার পোস্টে হলোকাস্টের (ইহুদি গণহত্যা) সময় হিটলারের ক্রিয়াকলাপকে সমর্থন করেছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, নোজিমা পোস্টে লিখেছিলেন, ‘কোন সন্দেহ নেই যে কেন হিটলার তাদের (ইহুদি) সবার থেকে পরিত্রাণ পেতে চেয়েছিলেন’।

তার মন্তব্যটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় যখন ‘স্টপ অ্যান্টিসেমিটিজম’ নামের একটি গ্রুপ সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) এর একটি স্ক্রিনশট শেয়ার করে। সেখানে তারা সিটি গ্রুপকে সম্বোধন করে লিখেছে, এটা কি আপনার কর্মচারীর জন্য ধর্ম বিরোধী নয়?

পোস্টটিতে সিটি গ্রুপও এক কমেন্টে জানায়, তারা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়, আমরা দৃঢ়ভাবে ইহুদি বিরোধীতা এবং অন্যান্য ঘৃণাত্মক বক্তব্যের নিন্দা করি। সিটি গ্রুপ পরে নিশ্চিত করে যে, তারা ওই কর্মচারীকে বরখাস্ত করেছে।

এই ঘটনায় নেটিজেনরা ব্যাংকটির প্রশংসা করেন। একজন লিখেছেন, সাবাশ, দ্রুত পদক্ষেপের জন্য অবশ্যই সিটির প্রশংসা করতে হবে। অন্য একজন লিখেছেন, এটা দেখে ভালো লাগছে যে কোম্পানিগুলো এই ধরনের ভয়ংকর মন্তব্যের দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

বিষয়:ব্যাংকসিটি ব্যাংকসিটিগ্রুপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…