চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত (বিবিসি)

ছবি: সংগৃহীত (বিবিসি)

যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধবিরতির সময় আরও ৯০ দিনের জন্য বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত কার্যকর রাখার ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তে স্বাক্ষর করেন যা নতুন শুল্ক কার্যকর হওয়ার কিছু সময় আগে ঘোষণা হয়েছে।

যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে ঘোষিত একে অপরের পণ্যের ওপর তিন অঙ্কের শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত থাকবে। এর ফলে যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ এবং চীনের আমেরিকান পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক কার্যকরের পদক্ষেপ আপাতত বন্ধ থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্র চীনা আমদানিতে ৩০ শতাংশ এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক ধরে রাখবে।

হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাণিজ্য ঘাটতি নিরসন ও অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলা নিয়ে আলোচনার জন্য আরও সময় পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের হিসাবে ২০২৪ সালে চীনের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৩০০ বিলিয়ন ডলার যা যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

চীনের ওয়াশিংটন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উভয়পক্ষের জন্য কল্যাণকর সহযোগিতাই সঠিক পথ; দমন-পীড়ন ও নিয়ন্ত্রণের পথে কোনো সাফল্য আসবে না।

Reneta

বিবৃতিতে চীন যুক্তরাষ্ট্রকে অযৌক্তিক বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে কাজ করার পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদনের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে।

গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে, যখন ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করেন যার মধ্যে চীন ছিল সর্বোচ্চ শুল্কের তালিকায়। পাল্টা জবাবে চীনও নিজস্ব শুল্ক আরোপ করে, যা দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য প্রায় অচল করে তোলে।

মে মাসে উভয়পক্ষ কিছু শুল্ক প্রত্যাহারে সম্মত হলেও এখনও আলোচনা চলছে বিরল খনিজের প্রবেশাধিকার, চীনের রাশিয়ান তেল কেনা, এবং যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি বিশেষ করে চিপ বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে।

যুক্তরাষ্ট্র এখনো টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে আলাদা করার জন্য চাপ দিচ্ছে, যা বেইজিং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বাণিজ্য যুদ্ধবিরতির মধ্যেও এ বছর দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ কমেছে। মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুনে চীনা পণ্য আমদানি আগের বছরের একই মাসের তুলনায় প্রায় অর্ধেক হয়েছে। বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ১৬৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম; একই সময়ে যুক্তরাষ্ট্রের চীনে রপ্তানি কমেছে প্রায় ২০ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯০ দিনচীনবাড়লযুক্তরাষ্ট্রশুল্কবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক দিনেই শো বাড়লো দ্বিগুণ, ‘রকস্টার’-এর বাজিমাত

মে ২৮, ২০২৬
ফাইল ছবি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মে ২৮, ২০২৬

এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

মে ২৮, ২০২৬

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

মে ২৮, ২০২৬

কোরবানির চামড়া পাচার হওয়ার আশংকা নেই: বাণিজ্যমন্ত্রী

মে ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT