চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ন ০৯, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি প্রশ্নের জবাবে দুর্নীতিবাজদের দুর্নীতি, বিদেশে টাকা পাচার প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। এছাড়া দেশের দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল (৮ আগস্ট) মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এস আলম গ্রুপের মালিকের অর্থপাচার সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয় উল্লেখ করে, বাংলাদেশে দুর্নীতি এবং বিদেশে টাকা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিবে কী না, এই সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

শুধু যুক্তরাষ্ট্র নয় বরং তার মিত্র দেশগুলোকে এসব শাস্তিমূলক পদক্ষেপের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

ব্রিফ্রিংয়ে এস আলম গ্রুপসহ অন্যান্য দুর্নীতিবাজদের দুর্নীতি এবং বিদেশে টাকা পাচার প্রসঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করা হয়।

এছাড়া যারা দুর্নীতি এবং টাকা পাচারের সঙ্গে নিজেদেরকে জড়িয়েছে যুক্তরাষ্ট্র কি তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে, এ প্রশ্নের জবাবে মিলার বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা বিষয়টি নিয়ে কখনো কথা বলি না। সাধারণ অর্থে একটা কথা বলা হয়ে থাকে, নিষেধাজ্ঞাকে দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর বাইরে আমাদের আরও কিছু হাতিয়ার রয়েছে, যেমন- সম্পত্তি বাজেয়াপ্ত করা। এছাড়াও মিত্র দেশগুলোকে এবিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি যাতে তারাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারকে বলবো, তারা যেনো নিজেই দেশের দুর্নীতিবাজদের নির্মূল করে। আর সেটা যেনো হয় সুষ্ঠু এবং নিরপেক্ষ পন্থা অবলম্বন করে।

Reneta

উল্লেখ্য, সোমবার ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতিদমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। বৈঠকের পর ১১ জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে রিচার্ড নেফিউ বলেছেন, স্যাংশনস ইজ অ্যা টুল।

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যাথিউ মিলারযুক্তরাষ্ট্রসম্পত্তি বাজেয়াপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT