চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধিতা বিষয়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার করার তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণকারীরা disability equality বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ, মতামত, অনুষ্ঠান ও ব্যবস্থাপনাসহ গণমাধ্যমের সার্বিক কাঠামোতে প্রতিবন্ধিতা বিষয়ে আরও সংবেদনশীল নীতি প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি’র আয়োজনে রাজধানীতে আলোচনায় বক্তারা বলেছেন, কিছু গণমাধ্যম এর‌ই মধ্যে এ বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিলেও সার্বিকভাবে প্রতিবন্ধিতা বিষয়টি গণমাধ্যম ব্যবস্থাপনায় এখনো তেমন গুরুত্ব পাচ্ছে না। পরিস্থিতির উন্নয়নের জন্য গণমাধ্যম ও সেগুলোর আধেয় ব্যবস্থাপনায় এ বিষয়ে আরও বেশি সংবেদনশীলতা তৈরি, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সক্ষমতা উন্নয়নের সুপারিশ করেছেন তারা।

আলোচনাটি সঞ্চালনা করেন সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। এতে ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূর ই জান্নাত প্রমা গণমাধ্যম কাঠামোতে প্রতিবন্ধিতা বিষয়টি আরও শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়ে বলেন, ‘‘প্রতিবন্ধিতার বিষয়টি এখনো অনেকটা নেতিবাচক বিষয় হিসেবে থেকে গেছে, কিছু কিছু ক্ষেত্রে এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ থাকলেও গণমাধ্যমসহ কর্পোরেট খাতে এ নিয়ে কাঙ্ক্ষিত সংবেদনশীলতা তৈরি হয়নি। তাই গণমাধ্যমে বিদ্যমান ঘাটতি চিহ্নিত করে অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।“

Banglabid

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব ডিজিটাল জাহিদ নেওয়াজ খান বলেন, ‘‘গণমাধ্যম আগে প্রতিবন্ধিতা বিষয়ক আধেয়র ক্ষেত্রে সম্মানজনক শব্দ চয়নে তেমন নজর দিত না, এ ক্ষেত্রে গণমাধ্যম আগের তুলনায় সতর্কতা বেড়েছে।’’

বক্তারা প্রতিবন্ধিতা বিষয়ক সংবাদ সম্পর্কে তাদের পর্যবেক্ষণগুলোও তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যমে ব্যবসা কাঠামোতে সামাজিক ইস্যুগুলোর চেয়ে রাজনীতি ও কিছু গতানুগতিক বিষয়ের সংবাদ বেশি প্রাধান্য পায়। প্রতিবন্ধিতার মতো সামাজিক বিষয়ে এখনো বেশিরভাগ ক্ষেত্রে দিবসকেন্দ্রিক সংবাদ পরিবেশন করা হয়। কিছু ব্যতিক্রম বাদে এটি এখনো নিয়মিত বিষয় হয়ে উঠতে পারেনি। গণমাধ্যমের নীতিমালা ও চর্চায় বিষয়টির আরও ইতিবাচক প্রতিফলন দরকার বলে মনে করেন তারা।

তারা বলেন, প্রতিবন্ধিতা বিষয়ে ভালো তথ্যায়ন ব্যবস্থা গড়ে না উঠায় এ বিষয়ে সংবাদ তৈরিও অনেক চ্যালেঞ্জিং। প্রতিবন্ধী ব্যক্তিদের গণমাধ্যমে নিয়োগের জন্য অবকাঠামোসহ প্রয়োজনীয় সুবিধা রাখা, এ বিষয়ে অনুষ্ঠান ও অন্যান্য আধেয় তৈরি, গণমাধ্যমের নীতি-নির্ধারণী পর্যায়ে সংবেদনশীলতা সৃষ্টি, রিপোর্টারদের দক্ষতা উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে গণমাধ্যম আধেয় পড়তে-দেখতে-শুনতে পারেন তার জন্য প্রযুক্তিগত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।

Reneta

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জামাল রেজা, চ্যানেল আই অনলাইনের আউটপুট এডিটর রোকন রহমান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ শংকর সাহা, ভিউজ বাংলাদেশের যুগ্ম বার্তা সম্পাদক কামরুন নাহার, কালবেলার সিনিয়র রিপোর্টার রীতা ভৌমিক, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী, আরটিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার তানিয়া রহমান, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহান, এনটিভির সহকারী প্রযোজক জোবায়ের মিলন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার সজীব আহমেদ, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আফিয়া আফরীন, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মাসুদ রানাসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কোগণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টিগণমাধ্যমের ইতিবাচক ভূমিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টাবসের সেঞ্চুরি, ২০১ রানের জুটি ভাঙলেন তাইজুল

পরবর্তী

দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিনটা সাউথ আফ্রিকার

পরবর্তী
ক্রিকেটার চট্টগ্রামে প্রথমদিনের ম্যাচে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিনটা সাউথ আফ্রিকার

চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT