কৃষিতে বৈচিত্র্য আনতে গবেষণার তাগিদ
প্রাকৃতিক সম্পদ রক্ষা ও কৃষিতে বৈচিত্র্য আনতে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়েছে, বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
তৈরি পোশাক ও ঔষধের মত সীমিত রপ্তানি পণ্য নিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া কঠিন বলে মন্তব্য করে কৃষিতে বৈচিত্র্য আনতে আরও গবেষণা চালানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনদিনের বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশে কৃষি উৎপাদন কম হচ্ছে। প্রাকৃতিক সম্পদ রক্ষা করে আবহাওয়া উপযোগী কৃষি উৎপাদনের তাগিদ দিয়েছেন গবেষকরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






