উদ্ভিদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে উচ্চতর গবেষণায় জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে বক্তারা বলেন, হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রকৃতি সুরক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়নের বিকল্প নেই। বিপন্ন ধরিত্রী রক্ষায় ভবিষ্যত প্রজন্মকে যুক্ত করতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন, প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।






