শিল্প সাহিত্য

উর্দু শের, শায়েরিতে মুগ্ধ শ্রোতা দর্শক

উর্দু শেরের মাহফিলে বক্তা দর্শকদের সামনে কবিতা পাঠ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উর্দু শেরের মাহফিলের একটি ছবি যেখানে বক্তা কবিতা পাঠ করছেন এবং দর্শকরা মনোযোগ সহকারে শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ষষ্ঠ তলার মিলনায়তনে শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল উর্দু কবিতা বিষয়ক বক্তৃতা ‘পদচিহ্নের পুষ্পকুঞ্জ/ উর্দু কবিতার গল্প’। লেখক ও অনুবাদক জাভেদ হুসেনের প্রাণবন্ত ও সাবলীল আলোচনায় উর্দু শের, শায়েরি ও মুশায়েরাতে বেশ উপভোগ্য হয়ে ওঠে অনুষ্ঠানটি।

মির্জা গালিব, আমির খসরু, ফয়েজ আহমদ ফয়েজ, বাহাদুর শাহ জাফর, কবীর দাস, মুহাম্মদ ইকবালের কবিতার উপস্থাপনায় এবং দর্শক শ্রোতাদের অংশগ্রহণে প্রাণময় হয়ে ওঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তন।

উর্দু কবিতার পাশাপাশি প্রাসঙ্গিক ও অবধারিতভাবে আলোচিত হয় দেশভাগ, রাষ্ট্রের প্রতি প্রেম, বিরহ ইত্যাদি নানান বিষয়।

আলোর ইশকুল কার্যক্রমের উদ্যোগে দীর্ঘদিন ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র বিচিত্র বিষয়ে বক্তৃতামালার আয়োজন করে আসছে। এর আগে উচ্চাঙ্গ সংগীত বিষয়ে নয় পর্বের ধারাবাহিক বক্তৃতা করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্থপতি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী।

বিষয়:উর্দু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…