অপরাধ

পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র দলের গুলি বিনিময়, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অস্ত্র ও গোলাবারুদ সহ সশস্ত্র দলের গুলি বিনিময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র দলের গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দল ইউপিডিএফের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে।

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ওই এলাকায় অবস্থানরত ১৫-২০ জনের ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দলের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, শনিবার সকালে অভিযান পরিচালনা শেষে ওই এলাকা থেকে আট রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়। উক্ত ঘটনার সাথে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:অস্ত্র উদ্ধার আইএসপিআর ইউপিডিএফ সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…