রাজনীতি

উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বক্তৃতা দিচ্ছেন, পত্রিকার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, পত্রিকার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যেখানে মানুষ ভোট দিতে পারে না সেই নির্বাচনে আমরা অংশ নেই না- উল্লেখ করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ। ৭ জানুয়ারির মতো আমরা উপজেলা নির্বাচনও বর্জন করেছি।

শনিবার ৪ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রেপ্ততার করে আন্দোলন দমানো যাবে না, একদিন এই স্বৈরশাসকের পতন হবেই। আমাদের নেতাকর্মীদের মুক্তি দিন। মুক্ত বাতাসে ছেড়ে দিন। গ্রেপ্তার হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না।

বিষয়:মির্জা আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…