চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

সুমন রয়সুমন রয়
৪:৫৮ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদী সদর উপজেলার হাজীপুরে সুজিত সূত্রধর (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এই তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, নিহত সুজিত সূত্রধরের দোকানের বার্নিশ মিস্ত্রী ও সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের হযরত আলীর ছেলে মো. মাসুম (২৬), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, গত এক সপ্তাহ আগে নিহত সুজিত সূত্রধরের ছেলে সুজন সূত্রধরের সাথে তার দোকানের বার্নিশ মিস্ত্রী মাসুমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন মাসুমকে থাপ্পর মারে। এই ঘটনার পর বুধবার রাত পোনে ৮টার দিকে বিষয়টি মিমাংসা করার জন্য সুজিত সূত্রধর ও তার ছেলে সুজন সূত্রধর দোকানে অবস্থান করছিল। ওই সময় বার্নিশ মিস্ত্রী মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২জনের একটি দল দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুজিত সূত্রধরের গলার বাম পাশেসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। সেসময় বাঁচাতে এলে সুজন সূত্রধর ও কর্মচারী দীনাকে মারপিট করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করে। ঘটনার পর রাতেই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়, সুজিত সূত্রধরের সাথে ব্যবসা প্রতিষ্ঠান এর জায়গা, নির্বাচন সংক্রান্ত ও বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকে আনেকের সাথে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

এর আগে বুধবার রাত পোনে ৮টার দিকে নরসিংদীর হাজীপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন তার ছেলে সুজন সূত্রধর (২৭) ও ঘটনাস্থলে থাকা দ্বীন ইসলাম দীনা (৫৫) নামের আরও দুজন। নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যানরসিংদীসাবেক ইউপি সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৪, ২০২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT