বাংলাদেশ

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে ‘U.S. Ambassador’ লেখা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করে না জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নির্বাচন দেখতে চান তারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এসব কথা বলেন। বাংলাদেশি বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও জার্মান গবেষণাপ্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং এ আয়োজন করে।

র‌্যাবের নিষেধাজ্ঞার প্রশ্নে পিটার বলেন, নিষেধাজ্ঞা কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তারা চান সংস্থাটির আচরণগত পরিবর্তন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…