চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুশিল্পী ফারজিনাকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ফারজিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার অর্জন করেছে।

মঙ্গলবার ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কার প্রদান করেন।

সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ফারজিনা। খুব গরিব পরিবারের সন্তান ফারজিনা, অভাবে নিজেদের বাড়িটিও বিক্রি করতে হয়েছে। এরপর থেকে নানাবাড়িতেই থাকে তারা। ফারজিনার বাবা একজন কৃষক।

চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে এসে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে ফারজিনা বলেন, পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।’ এ কথাটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নজরে এসেছে। তাই তার নিরবিচ্ছিন্ন ভবিষ্যতের জন্য শিক্ষা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফারজিনার বাবা মো. সায়েম মিয়ার সাথে কথা বলে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারী হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। তারই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা’ এবং শিক্ষা সামাজিক উদ্যোগ ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ অনুষ্ঠান আয়োজন করে আসছে দীর্ঘদিন যাবৎ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিভার্সেল মেডিকেল কলেজকুড়া পক্ষীর শূন্যে উড়াশিশুশিল্পী ফারজিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT