চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে বাংলা ভাষায় ব্যালট পেপার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প ও ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিয়েছে বাংলা ভাষা। এশীয়-ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলাই প্রথম ছাপা হল নিউইয়র্কের ব্যালট পেপারে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে বাংলাও।

মঙ্গলবার (৫ নভেম্বর) আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। মূলত দ্বিমুখী এই প্রতিদ্বন্দ্বিতায় লড়াই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তবে আমেরিকার সব প্রদেশেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে, যাকে বলা হয়ে থাকে ‘আর্লি ভোটিং’। নিউইয়র্কের ভোটারেরা আগাম ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে প্রার্থী এবং দলের নাম বাংলাতেও লেখা রয়েছে।

নিউইয়র্কে বাংলাভাষী বহু মানুষের বাস। যাদের সিংহভাগ বাংলাদেশি বংশোদ্ভূত। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই প্রদেশে এক লক্ষেরও বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন। নিউইয়র্কে বাঙালিদের বসবাস মূলত ব্রুকলিন, কুইনস এবং ব্রঙ্কসে। ব্রুকলিনের কেনসিংটন এলাকার একাংশকে স্থানীয়েরা ‘ছোট বাংলাদেশ’ বলে ডেকে থাকেন। আমেরিকায় যত বাঙালি বসবাস করেন, তাঁদের ৪০ শতাংশেরই বাস নিউইয়র্কে। সামগ্রিক ভাবে গোটা যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন লক্ষাধিক বাঙালি। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, বাঙালি ভোটারদের সুবিধার্থেই ব্যালটে বাংলা ভাষা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্ক প্রশাসন।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রদেশগুলিতে ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। ২০২০ সালে যেমন হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখে ইলিনয় প্রদেশের ব্যালটে অন্য অনেক ভাষার সঙ্গে হিন্দিও রাখা হয়েছিল।

গত রোববার থেকে আমেরিকায় শুরু হয়ে গিয়েছে আগাম ভোট পর্ব। সেখানে ইতিমধ্যেই সে দেশের প্রায় তিন কোটি ২৫ লক্ষ ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ৫ নভেম্বরের নির্বাচনের আগেই আমেরিকার ৪০টি প্রদেশে শুরু হয়ে গিয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটদানের পালা। সেখানে রোববার প্রথম দিনেই ভোট দিয়েছেন আমেরিকার প্রায় এক কোটি ৪০ লক্ষ নাগরিক।

প্রসঙ্গত, আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ এবং পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনও কোনও প্রদেশে আবার একসঙ্গে তিনটি পদ্ধতিই প্রচলিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা ভাষায় ব্যালট পেপারযুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT