চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের ‘স্বাধীনতা’ দিচ্ছেন অধিনায়ক লিটন, জিততে চান সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ১৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টিতে নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। দায়িত্ব নিয়ে প্রথম সফরে শনিবার খেলতে নামছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুই ম্যাচের এ সিরিজে আগে দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন ডানহাতি ওপেনার। অধিনায়কের দায়িত্ব পেয়ে লিটন জানালেন, দলের ক্রিকেটারদের ভয়-ডরহীন ক্রিকেট খেলার কথা, দিচ্ছেন স্বাধীনতা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। সোমবার হবে দ্বিতীয় ম্যাচ।

ম্যাচের আগে বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় লিটন বলেছেন, ‘‘সবার জন্য একটা বার্তাই থাকবে যে, ‘ফিল ফ্রি’। এই ফরম্যাটে খেলার সময় অনেক চিন্তা আসে। আমি চাইব প্রতিটা খেলোয়াড় তার জায়গা থেকে যত স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা উপভোগ করতে পারে। আগেভাগে ফলাফলের কথা না ভাবলেও…সেটা একটা সময় চলে আসবে, কিন্তু আমরা প্রসেস কতটা বজায় রাখতেছি টা আমার জন্য গুরুত্বপূর্ণ।’’

‘এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি।’

আমিরাত সফর শেষে পাকিস্তান সফরের কথা লিটন দাসের দলের। সূচি অনুযায়ী, আগামী ২৫মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সিরিজটি হওয়ার কথা আছে। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে নতুন সূচিতে খেলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি সিরিজপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬

‘রামিসা হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হয়েছে, বিচারও দ্রুত হবে’

মে ২১, ২০২৬

প্রেম-দ্রোহের সঙ্গে প্রকৃতিরও কবি কাজী নজরুল ইসলাম

মে ২১, ২০২৬

বিমানবাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT