চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশিষ্ট ব্যক্তি ও যুবক ব্যক্তির ছবি, বাংলাদেশি সংবাদ সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তদন্তটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন মহাসচিব।

Banglabid

এ ছাড়া মহাসচিব সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং সহিংসতা থেকে বিরত থাকার তাগিদ দেন। তিনি উত্তেজনা কমানো ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসশরিফ ওসমান বিন হাদিহত্যাকাণ্ডের নিন্দা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির মরদেহ, জানাজার অপেক্ষা

পরবর্তী

দেশে পৌঁছেছে সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ

পরবর্তী
বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ দেশে পৌঁছেছে, বিমানবন্দরে শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পৌঁছেছে সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অ্যাশেজের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ ধরে রাখতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT