চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়ার প্রেসিডেন্টের ছবি, তিনি একটি বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। দীর্ঘ ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের ধারায় এটি একটি বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। এরপর তাঁকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়।

Banglabid

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই পদক্ষেপকে একটি জোরালো রাজনৈতিক সংকেত হিসেবে বর্ণনা করে বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করছে।

আহমেদ আল-শারা ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্ব দেওয়ার সময় থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। সংগঠনটি একসময় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল, তবে ২০১৬ সালে তাদের সম্পর্ক ছিন্ন করে। চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রও এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।

জাতিসংঘ একই সঙ্গে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

Reneta

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে বলেছেন, সিরিয়া যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা শান্তি ও পুনর্গঠনের প্রক্রিয়ায় আমাদের পাশে রয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিনই প্রেসিডেন্ট শারা যুক্তরাষ্ট্র সফরে যান। সোমবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প বলেন, সিরিয়ার নেতা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ভালো অগ্রগতি করেছেন।

এর আগে মে মাসে রিয়াদ সফরে গিয়ে দুই নেতার প্রথম সাক্ষাৎ হয়। বৈঠকের পর ট্রাম্প শারাকে অত্যন্ত শক্তিশালী অতীতের অধিকারী কঠোর নেতা বলে উল্লেখ করেছিলেন।

এ বছর সেপ্টেম্বরে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। প্রায় ৬০ বছরের মধ্যে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়া প্রথম সিরীয় নেতা তিনি। বক্তৃতায় তিনি বলেন, সিরিয়া বিশ্বের জাতির মধ্যে তার ন্যায্য স্থান পুনরুদ্ধার করছে এবং তিনি গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ আল-শারারজাতিসংঘজাতিসংঘ নিরাপত্তা পরিষদনিষেধাজ্ঞা প্রত্যাহারসিরিয়ার প্রেসিডেনন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ জনে ট্রেড ইউনিয়ন, ঝুট ব্যবসায়ী ও বাড়িওয়ালা সুযোগ নেওয়ার দাবি অমূলক

পরবর্তী

সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দ্রুত আদেশ জারি করতে হবে

পরবর্তী
রাজধানীতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আলোচনা, শিক্ষকদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য দ্রুত আদেশ জারি করতে হবে

ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতা, তরুণদের বাংলাদেশ গঠনে ভূমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে: ডাক্তার শফিকুর রহমান

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT