চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে ইউক্রেন ছাড়ার আহ্বান জাতিসংঘের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘের সভাকক্ষে আলোচনা চলমান, বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারী সংকট কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্ব দাঁড়ালো আরেকটি যুদ্ধের মুখে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। সপ্তাহ পেরিয়ে মাস, আর আজ এক বছর পূর্ণ হলো। বরাবরের মতো জাতিসংঘ রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ একটি ভোটের আয়োজন করে। ভোট শেষে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে ইউক্রেন থেকে তাদের সৈন্য প্রত্যাহারের দাবি জানান জাতিসংঘ। এছাড়াও একটি ‘ন্যায় ও স্থায়ী’ শান্তির আহ্বান জানানো হয়।

জাতিসংঘের ভোটে ইউক্রেন জোরালো সমর্থন অর্জন করে। যেখানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ টি দেশ ইউক্রেনকে সমর্থন জানায়। আর সাতটি দেশ ভোট দেয় তাদের বিরুদ্ধে। এছাড়াও চীন ও ভারতসহ ৩২ টি দেশ ভোট দানে বিরত ছিল।

Banglabid

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, আজ, জাতিসংঘের সাধারণ পরিষদ স্পষ্টভাবে বলছে, এই ভোটের মাধ্যমে প্রমাণিত আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভাল এবং মন্দের মধ্যে’ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে দু’দিনের বিতর্কের পর ভোটের ফলাফল আসে। এছাড়াও তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে, কিয়েভ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের প্রধান মিত্রদের অর্থাৎ পশ্চিমাদের সমর্থন পাচ্ছে।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে সেনা বাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

কুলেবা বলেন, ভোটের ফলাফল এই যুক্তিটিকে অস্বীকার করে যে গ্লোবাল সাউথ ইউক্রেনের পক্ষে দাঁড়ায় না, কারণ ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার প্রতিনিধিত্বকারী অনেক দেশ আজ ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে।

এদিকে ভোটভুটিতে পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব’ এবং ‘আঞ্চলিক অখণ্ডতা’ এর পক্ষে সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। এছাড়া রুশ দখলে চলে যাওয়া ইউক্রেনীয় অংশগুলোতে রাশিয়ার যে কোনও দাবি প্রত্যাখ্যান করা হয়েছে ওই প্রস্তাবে।

একইসঙ্গে এই প্রস্তাবে ‘রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সমস্ত সামরিক বাহিনীকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে প্রত্যাহার করার’ দাবি করার পাশাপাশি ‘শত্রুতা বন্ধ করার’ আহ্বানও জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরার চেষ্টা করেন তিনি।

যুদ্ধের এক বছর পূর্তির একদিন আগে বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ভাষণে অ্যান্তনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ ‘আঞ্চলিক অস্থিরতা’ উসকে দিচ্ছে এবং সেই সাথে বিশ্বজুড়ে উত্তেজনা এবং বিভেদ সৃষ্টি করছে।

তিনি বলেন, আর এ কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট সমাধানের ওপর থেকে নজর এবং সম্পদ সরে যাচ্ছে। গুতেরেস হুঁশিয়ার করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির কথাও উচ্চারিত হচ্ছে। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসার এখন উপযুক্ত সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন যুদ্ধজাতিসংঘরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বাইডেনের মনোনয়ন অজয় বাঙ্গা

পরবর্তী

শান্তিরক্ষা মিশন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

পরবর্তী
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষী, শান্তিরক্ষা মিশনের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষা মিশন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

কৃষি উন্নয়নে শাইখ সিরাজের প্রভাব, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান গবেষণা ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT