বাংলাদেশে চলমান বিক্ষোভের সময় ক্রমবর্ধমান সহিংসতা ও গ্রেপ্তারের বিষয়ে সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার (ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন) ক্লেমেন্ট ভউল।
মঙ্গলবার ১ আগস্ট সংগঠনটির পক্ষ থেকে এক টুইট বার্তায় এ আহ্বান জানানো হয়।
টুইটে লেখা হয়, আমি সকল কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি। তারা সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে এবং অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকবে বলে আশাবাদ।
এছাড়াও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভিন্নমতের কণ্ঠস্বরকে সম্মান করা গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়।








