সংসদ ভেঙে দিতে সমন্বয়কদের আল্টিমেটাম

তিন যুবক বসে আছেন, একটি কক্ষে, আলো ঝলমলে পরিবেশে, সম্ভবত আলোচনা বা সাক্ষাৎকারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সংসদ ভেঙে দিতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তারা।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার পর এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






