চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ট্যাংকের পাশাপাশি যুদ্ধবিমান দিতে ক্রমাগত আহ্বান জানিয়ে আসছিল জেলোনস্কি সরকার।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বিমান সরবরাহ করেছে কি না, সোমবার (৩০ জানুয়ারি) এমন এক প্রশ্নের জবাবে বাইডেন ‘না’ বলে জানিয়েছেন। জার্মানির নেতাও যুদ্ধবিমান পাঠানোর কথা নাকচের একদিন পর তিনি এ মন্তব্য করেন। তবে জো বাইডেন ইউক্রেনের আবেদন প্রত্যাখ্যান করলেও অন্যান্য এলাকায় সামরিক সহায়তা প্রদানের দিকে গুরুত্ব দিয়েছেন। সেইসাথে পোল্যান্ড সফরের ঘোষণা দেন বাইডেন।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে চায় জোট দরকার। এফ-১৬ যুদ্ধবিমানগুলো বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেটগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। যা বেলজিয়াম ও পাকিস্তানের মতো অন্যান্য দেশগুলি ব্যবহার করে।

ইউক্রেন বর্তমানে সোভিয়েত যুগের যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে, যেগুলি ইউএসএসআর থেকে ৩০ বছরেরও বেশি পুরোনো।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে। যুক্তরাজ্য ও জার্মানিও সমর্থন দিয়েছিল।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলনিক এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সেইসাথে তিনি মিত্রদের একটি ‘ফাইটার জোট’ তৈরি করতে আহ্বান জানিয়েছেন, যারা ইউক্রেনকে ইউরোফাইটার, টর্নেডোস, ফ্রেঞ্চ রাফালেস এবং সুইডিশ গ্রিপেন জোট সরবরাহ করবে বলে তার আশাবাদ।

Reneta

রবিবার এক সাক্ষাৎকারে জার্মানির চ্যান্সেলর বলেছিলেন যে, ইউক্রেনে অন্যান্য সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা করা ‘অবাস্তব বলে মনে হচ্ছে’। যখন তারা সবেমাত্র লিওপার্ড ২ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

চ্যান্সেলর ওলাফ স্কোলজ জার্মান সংবাদপত্র ট্যাগেসপিগেলকেও আবারও জানিয়েছেন যে, ন্যাটো সামরিক জোট রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেই। এবং এটার অনুমতিও দেবে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সোমবার জানিয়েছেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হয় না। তবে এটি অবশ্যই পরিস্থিতিকে আরও উত্তেজিত করবে না বা ফ্রান্সের আত্মরক্ষার ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না।

অন্যদিকে নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো এখনই যুদ্ধবিমান পাঠাবে কিনা, সে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। তবে পোল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারা ন্যাটোর সাথে সমন্বয় করে যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনরশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT