আন্তর্জাতিক

রাশিয়ার দখলকৃত তিনটি গ্রাম মুক্ত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধক্ষেত্রে ট্যাংক ও সৈন্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সেনারা ট্যাংক ও সৈন্যদের সঙ্গে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের প্রথম জয়ে রাশিয়ার দখলকৃত নিজেদের দক্ষিণ-পূর্বের দোনেৎস্ক অঞ্চলের তিনটি গ্রাম মুক্ত করেছে বলে দাবি জানিয়েছে ইউক্রেন।

বিবিসির তথ্য অনুযায়ী, গত শনিবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে তাদের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার কাছ থেকে নিজেদের তিনটি গ্রাম উদ্ধার করতে পেরেছে দেশটি।

এদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রতিহত করছে তারা। এছাড়াও ইউক্রেন সেনাদের গ্রাম পুনরুদ্ধারের বিষয়ে কোন কিছুই নিশ্চিত করে জানায়নি তারা।

ইউক্রেন জানিয়েছে, গত সোমবার তাদের ডিনিপ্রো নদীতে অবস্থিত নোভা কাখোভকা নামক বাঁধ ধ্বংসের পর রাশিয়া  তাদের জাপোরিঝিয়া অঞ্চলের আরেকটি বাঁধ উড়িয়ে দিয়েছে, এর ফলে ওই অঞ্চলেও ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে।

তবে নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করেছে রাশিয়া বরং এই কর্মকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করেছে তারা। তবে জাপোরিঝিয়া অঞ্চলের বাঁধটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলো রাশিয়া।

 

বিষয়:ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধভলোদিমির জেলেনস্কিরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…