চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধিপত্য বিস্তারের জেরে শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ 

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৫৩ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A

কক্সবাজারে উখিয়ার শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিদের হামলায় এক শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে; এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৫৪ ব্লকে এ ঘটনা ঘটেছে।

আহতরা হল, উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ সালাম (৩২), ক্যাম্পটির একই ব্লকের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শফি (৬৩) এবং ক্যাম্পটির বি-৫০ ব্লকের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ শরীফ (৫৫) ও বি-৫৫ ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ নাসের (১০)।

এপিবিএন জানিয়েছে, আহতদের মধ্যে মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার বিকালে উখিয়ার ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৪ ব্লকের স্থানীয় এক স্টেশনে কিছু সংখ্যক রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এসময় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বলখেলার মাঠ দিয়ে কালো মুখোশ পরিহিত ১৫/২০ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি প্রবেশ করে। পরে তারা সাধারণ রোহিঙ্গাদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে দুষ্কৃতিকারিদের এলোপাতাড়ী ছোড়া গুলিতে এক শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় মোহাম্মদ সালামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

Reneta

পরে রাত ১০ টায় সেখানেও (কক্সবাজার জেলা সদর হাসপাতাল) অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান এপিবিএন এর সহকারি পুলিশ সুপার।

ফারুক বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে বহিরাগত দুষ্কৃতিকারিরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারউখিয়া রোহিঙ্গা ক্যাম্পএপিবিএননিহত ৪
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT