চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ও ইইউ’র জন্য পাল্টা ভ্রমণ সতর্কতা জারি করল তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র জন্য পাল্টা ভ্রমণ সতর্কতা জারি করেছে তুরস্ক। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিসমূহ তুরস্কের জন্যে ভ্রমণ সতর্কতা জারি করায় আঙ্কারা প্রতিশোধমূলক একই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বৃহৎ দেশসমূহ তাদের নাগরিককে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো প্রতিরক্ষা জোটে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেয়ার বিষয়ে তুরস্কের বিরোধিতা নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ এ ভ্রমণ সতর্কতা জারি করে।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোম ও ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্ক দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরান পোড়ানোর ঘটনায় ভীষণ ক্ষুব্ধ আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ভ্রমণ সতর্ক বার্তায় ইউরোপের বিপদজনক মাত্রার ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জুড়ে বর্ণবাদ এবং সম্প্রতি বিদেশীদের ওপর মৌখিক ও শারিরীক হামলার ঘটনারও উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনে রুশ হামলার কারণে ফিনল্যান্ড ও সুইডেন দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষ অবস্থান ছেড়ে ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে। কিন্তু ন্যাটোতে যোগ দিতে ৩০ সদস্যের সকলের অনুমোদন লাগবে। তুরস্ক ও হাঙ্গেরি একমাত্র সদস্য যারা পার্লামেন্টে ভোটের মাধ্যমে এ দুটি আবেদন অনুমোদন করেনি। হাঙ্গেরি আগামী মাসে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান দেশটির আগামী ১৪ মে’র প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ভিত্তিকে শক্তিশালী করার চেষ্টা করছেন।

 

 

 

 

 

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমাদের সিদ্ধান্তে চলচ্চিত্র ধ্বংস হবে না, লাভবান হবে’

পরবর্তী

পাকিস্তানে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি

পরবর্তী
পাকিস্তানে বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি

সাভারে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ছবি, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে যুবক হত্যার দায়ে ৪ জন গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT