চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে চালকদের চোখের পরীক্ষা করাবে উবার বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চালকদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি গুরুত্ব আরোপ করতে আন্তর্জাতিক সামাজিক উদ্যোগ ভিশনস্প্রিং-এর সাথে একটি যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এই উদ্যোগের আওতায় ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। পরিবহন পেশাজীবীদের চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা ও সড়ক নিরাপত্তা উন্নত করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

এই কর্মসূচির অংশ হিসেবে ভিশনস্প্রিং ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে উবার চালকদের জন্য বিনা মূল্যে চোখ পরীক্ষা পরিচালনা করবে ও স্বল্পমূল্যে চশমা সরবরাহ করবে। উবার বাংলাদেশে যাত্রা শুরুর ৯ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।

গবেষণায় দেখা গেছে, বাণিজ্যিক যানবাহনের উল্লেখযোগ্য সংখ্যক চালক অজানা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন যা সরাসরি দৃষ্টিসীমা, প্রতিক্রিয়া সময় ও নিরাপদ গাড়ি চালনায় প্রভাব ফেলে। ভিশনস্প্রিংয়ের কার্যকর সার্ভিস মডেল ও উবারের বড় পরিসরে চালকদের সম্পৃক্ত করার সক্ষমতাকে একত্রিত করে ‘সি টু বি সেফ’ উদ্যোগ সড়ক নিরাপত্তায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে।

Banglabid

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, “সড়ক নিরাপত্তা উবারের মূল লক্ষ্যগুলোর একটি। নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য পরিষ্কার দৃষ্টিশক্তি অত্যন্ত জরুরি হলেও বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। ভিশনস্প্রিংয়ের সঙ্গে এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের চালকদের সুস্থতা ও নিরাপত্তায় বিনিয়োগ করছি। বাংলাদেশে আরও নিরাপদ ও দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের অংশ হিসেবে ‘সি টু বি সেফ’ ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা গর্বিত।”

ভিশনস্প্রিং বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, “উবার বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। হাজারো চালকের জন্য চোখ পরীক্ষা ও চশমা সুবিধা নিশ্চিত করা এই উদ্যোগ সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালকদের আয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ ও উৎপাদনশীলভাবে কাজ করার পথে কারও দৃষ্টিশক্তি যেন বাধা না হয় এ লক্ষ্যেই ভিশনস্প্রিং কাজ করে যাচ্ছে।”

“সি টু বি সেফ” উদ্যোগ উবার বাংলাদেশের চালক নিরাপত্তা–সংক্রান্ত অঙ্গীকারেরই অংশ যার ভেতর রয়েছে সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, ডিজিটাল সেফটি টুলস ও কমিউনিটি-ভিত্তিক নানা উদ্যোগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার বাংলাদেশচালকদের চোখের পরীক্ষাবিনামূল্যভিশনস্প্রিংসি টু বি সেফ
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT