চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার এখন বাংলাদেশের ২০টি শহরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

দেশের ৮টি বিভাগের ২০টি শহরে পাওয়া যাবে উবার। নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যোগাযোগের সেবা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের আস্থাভাজন রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে উবার।

রেন্টাল, সিএনজি, ইন্টারসিটি, কানেক্ট, মটো ইত্যাদির মতো দুই, তিন ও চার চাকার বিভিন্ন ধরনের সার্ভিস উবারের প্ল্যাটফর্মে আছে। এর ফলে শহর জুড়ে চলাচল এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে উঠেছে। পাশাপাশি, এর মাধ্যমে আরও বেশি সংখ্যক চালকদের জন্য উপার্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, বাগেরহাট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, মৌলভীবাজার, নীলফামারী, শ্রীমঙ্গল, ফেনী, দিনাজপুর, খুলনা এবং কক্সবাজারে উবারের সেবা চালু আছে। এছাড়া, পুরো দেশজুড়ে একটি বাটনে চাপের মাধ্যমে সহজেই রাইডশেয়ারিং সুবিধা প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি ঊনিশ ও বিশতম শহর, গাজীপুর ও নাটোরে মটো সেবা চালু করেছে উবার। এখন ২০টি শহরের প্রতিটিতেই উবার মটো চালু আছে, উবারএক্স চালু আছে ৫টি শহরে, উবার প্রিমিয়ার ১টি শহরে, উবার সিএনজি ৩টি শহরে, রেন্টাল ৩টি শহরে, ইন্টারসিটি ৪টি শহরে এবং উবারএক্সএল চালু আছে ২টি শহরে।

দেশজুড়ে ব্যবসা সম্প্রসারণের এই মাইলফলক অর্জন উপলক্ষে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান মো. আরমানুর রহমান বলেন, “বাংলাদেশজুড়ে ২০টি শহরে সেবা সম্প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে যাত্রী ও চালক সবাই আমাদের সেবা গ্রহণ করতে পারছেন। উবারের কাছে কমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত যে, সাড়ে পাঁচ বছরের কিছু বেশি সময়ের মধ্যে এসব শহরের মানুষদের জীবনে আমরা ছাপ ফেলতে পেরেছি। গ্রাহকদের যাতায়াতের চাহিদা পূরণে দ্বিগুণ উদ্যমে কাজ করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য বাজারে কোন পণ্যের প্রয়োজনীয়তা বেশি, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমরা। আমাদের যাত্রা সবে শুরু হচ্ছে। সামনের বছরগুলোতে আরও অনেক মাইলফলকের অর্জন উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।”

সম্প্রতি চালকদের জন্য বেশ কিছু নতুন ফিচারও চালু করেছে উবার। এসব ফিচার তাদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চালক ও যাত্রী উভয়ের হতাশা দূর করতে উবার এখন আগে থেকেই চালকদের ট্রিপের গন্তব্য দেখায়। এর ফলে চালকরা গন্তব্য দেখে ট্রিপ গ্রহণ করতে পারেন। এটি ট্রিপ শুরু হওয়ার আগে চালকদের ভাড়া পরিশোধের পদ্ধতিও (নগদ বা অনলাইন) দেখায়। ফলে চালকরা নিজেদের পছন্দমতো শুধু নগদ টাকা দিয়ে ভাড়া পরিশোধ করা হবে এমন রাইড বেছে নিতে পারেন। এসব নতুন ফিচার চালু হওয়ার ফলে, রাইড ক্যান্সেলেশন নিয়ে চালক ও যাত্রীদের দীর্ঘদিনের করা অভিযোগের পরিমাণ কমে আসছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবার বাংলাদেশরাইডশেয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT