চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A
ধূসর আকাশের নিচে ধোঁয়া উড়ন্ত শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

সুদানে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, সুদানের সেনাবাহিনী এ কাজ করেছে। তবে সেনার অভিযোগ, বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে জড়িত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের তরফে অভিযোগ করা হয়, সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। রাষ্ট্রদূত অবশ্য সুরক্ষিত আছেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে সুদানের সেনাবাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তুলে আমিরাত। কিন্তু সেনাবাহিনীর বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহী আরএসএফ। দীর্ঘদিন ধরে এই আরএসএফ-কে আমিরাত মদত দিচ্ছে বলেও অভিযোগ করেছে সেনাবাহিনী।

গত জানুয়ারি মাসে জাতিসংঘ জানিয়েছিল, আমিরাত যে আরএসএফ-কে সাহায্য করছে এমন প্রমাণ তাদের হাতে আছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল, চাদ সীমান্ত দিয়ে আরএসএফ-এর কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে আমিরাত।

সে কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন সুদানের সেনা একটি বিবৃতি দিয়েছে। যাতে বলা হয়েছে, আরএসএফ-কে মদত দিয়েছে আমিরাত। আজ সেই আরএসএফ-ই তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। সেনা কখনোই একাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাড়িতে হামলারাষ্ট্রদূতসংযুক্ত আরব আমিরাতসুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT