চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারে ব্রাজিল, বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা পরাজয় দিয়ে হয়েছিল। প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা পরে ঘুরে দাঁড়ায়। টানা দুই ম্যাচ জিতে কাটে নক আউট পর্বের টিকিট। শেষ ষোলোর ম্যাচে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালেও উঠে গেছে নেইমার-ভিনিসিয়াসদের উত্তরসূরিরা।

রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য বিদায় নিয়েছে। তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে আলবিসেলেস্তেদের যাত্রা শেষ আটের আগেই থেমেছে।

বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে ১১ মিনিটে তিউনিসিয়ার বিপক্ষে লিড পায় ব্রাজিল। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন মার্কোস লিওনার্দো। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সান্তোস। ৪৫ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট। দশজনের দল হয়ে পড়ে ব্রাজিল।

Banglabid

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিন গোলের দেখা মেলে। প্রথম মিনিটে নিশানাভেদ করেন ম্যাথিউস মার্টিন্স। ১০ মিনিটের মাথায় আন্দ্রে সান্তোস ডান পায়ে বল জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ১৩ মিনিটে তিউনিসিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মাহমুদ ঘোরবেল।

আরেক ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে প্রথমার্ধ গোলশূন্য শেষ করেছিল আর্জেন্টিনা। সুপার ঈগলদের ৬১ মিনিটে লিড এনে দেন ইব্রাহিম মুহাম্মাদ। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে লক্ষ্যভেদ করে স্বাগতিক কফিনে শেষ পেরেক ঠুকে দেন রিলওয়ানু সারকি।

শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে ইতালি। স্লোভাকিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে পা রেখেছে কলম্বিয়া।

Reneta

আগামী ৩ জুন বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে প্রথম কোয়ার্টারে ইসরায়েলের মুখোমুখি হবে ব্রাজিল। একইদিন রাত ৩টায় দ্বিতীয় কোয়ার্টারে কলম্বিয়ার প্রতিপক্ষ ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিইংল্যান্ডকলম্বিয়াতিউনিসিয়ানক আউটনাইজেরিয়াব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT