চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের হকির খেলোয়াড়রা মাঠে খেলায় ব্যস্ত, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনুর্ধ্ব ২১ হকি

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে সমতা ধরে রেখেছিল সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের যুবারা। শেষ দুই কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৫-৩ গোলে হারতে হয় মেহরাব হাসান সামিনদের।

ভারতে মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে বাংলাদেশের তিনটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে, সব কয়টি গোল করেন আমিরুল ইসলাম। অজিদের হয়ে গোল করেন অলিভার উইল, ইয়ান গ্রবেলার, ডায়লান ব্রিক, জ্যাকসন ডানকান এবং ডায়কিন স্টেনজার।

প্রথম কোয়ার্টারে ম্যাচ শুরু ১ মিনিটের মাথায় অজিদের হয়ে গোল করেন অলিভার। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, সেখানে থেকে সমতায় ফেরান আমিরুল।

দ্বিতীয় কোয়ার্টারে ১৭ মিনিটে ইয়ানের গোলে লিড পায় অস্ট্রেলিয়া। ২১ মিনিটে ব্যবধান আরও বাড়ায় ডায়লান। এক মিনিটের মধ্য আবারও গোল পায় অজিরা, তৃতীয় গোল করেন জ্যাকসন।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় বাংলাদেশ, নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল পান আমিরুল। এ কোয়ার্টারে কোন গোল করেত পারেনি অজিরা। ৪-২ গোলে শেষ হয় কোয়ার্টারটি।

শেষ কোয়ার্টারের শুরুর দ্বিতীয় মিনিটেই অজিদের হয়ে পঞ্চম গোল করেন ডায়কিন। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে বাংলাদেশের তৃতীয় গোল করেন আমিরুল।

Reneta

আসরের প্রথম ম্যাচ হেরে ‘এফ’ পুল থেকে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ, ১ ম্যাচে ১ জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১ ম্যাচে একটিতে হেরে টেবিলের তলানিতে সাউথ কোরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপঅস্ট্রেলিয়াফ্রান্সবাংলাদেশভারতলিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT