চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাছাইপর্ব থেকে বাদ পড়ার কারণে চলতি অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলার সুযোগই ছিল না। টুর্নামেন্ট শুরর দুই মাসেরও কম সময় আগে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয় ফিফা। আর তাতেই আর্জেন্টিনার কপাল খুলে যায়। আকস্মিকভাবে হয়ে যায় বিশ্বকাপের স্বাগতিক দেশ। সুযোগ কাজে লাগিয়ে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা করছে বাজিমাত। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে রাউন্ড অব সিক্সটিনের টিকিট।

‘এ’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। এরপর নিউজিল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। তিন ম্যাচের সবকটিতে জিতে আলবিসেলেস্তেদের পয়েন্ট ৯। উজবেকিস্তান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে খেলবে।

ফুটবল পরাশক্তি ও টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের শুরুটা ভালো ছিল না। ‘ডি’ গ্রুপে থাকা সেলেসাওরা ইতালির কাছে ৩-২ গোলে হেরে বসে। দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায়। তবে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে ইতালি হেরে যাওয়ায় জমে উঠেছে গ্রুপপর্বের লড়াই। ডমিনিকান রিপাবলিককে ২-১ গোলে হারায় নাইজেরিয়া।

Banglabid

আফ্রিকান সুপার ঈগলরা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে আছে। যদিও রাউন্ড অব সিক্সটিনে খেলা কাগজে-কলমে নিশ্চিত করতে পারেনি। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ‘ডি’ গ্রুপে নাইজেরিয়াকে হারালে ব্রাজিলের ৬ পয়েন্ট হবে। ডমিনিকান রিপাবলিকের সঙ্গে জিতলে ইতালিরও হবে ৬ পয়েন্ট। এক্ষেত্রে তিন দলের সমান ছয় পয়েন্ট হলে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারিত হবে।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুক্তরাষ্ট্র পরের রাউন্ডে উঠেছে। তাদের সঙ্গে শেষ ষোলোতে পা দিয়েছে ৬ পয়েন্ট অর্জন করা ইকুয়েডর। কলম্বিয়া ‘সি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনে খেলা নিশ্চিত করেছে। গ্রুপের শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে ড্র করলেই লাতিন আমেরিকার দেশটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। ইতিমধ্যে ‘এ’ এবং ‘বি’ গ্রুপের সব খেলা শেষ হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল নকআউট পর্বে যাবে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন হবে ফাইনাল খেলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানের দলের ‘গেম ওভার’: মরিয়ম নওয়াজ

পরবর্তী

বর্ণবাদ বিরোধী প্রচারণার জন্য দুই ম্যাচ খেলবে ব্রাজিল

পরবর্তী
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদ বিরোধী প্রচারণার জন্য দুই ম্যাচ খেলবে ব্রাজিল

প্রবীণ বাবা-মায়ের সঙ্গে পরিবারের সদস্যরা বসে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ নিবাসে ঠাঁই পাওয়া বাবা-মায়েদের গল্প

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT