চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ড-ট্রাম্প বিতর্কের কেন্দ্রবিন্দুতে ২ নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চলমান আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন দুইজন নারী। তারা হলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির কন্যা ক্লিও কারনি ও বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ।

আজ ২৪ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত এক নীতিগত বিরোধ এই উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে। একজম মার্কিন বিচারক এরই মধ্যে হার্ভার্ডের পক্ষে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন, যা বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখার সুযোগ করে দেয়।

হার্ভার্ডে কানাডীয় শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ক্লিও কারনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির কন্যা। তিনি হার্ভার্ডে তার প্রথম বর্ষ শেষ করেছেন এবং রিসোর্স ইফিশিয়েন্সি প্রোগ্রামের ছাত্রী। এদিকে, বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ, যিনি দেশটির ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত, হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসিতে মাস্টার্স করছেন।

রাজকুমারী বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন। তিনি দ্বিতীয় বর্ষে ফিরে যেতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেলজিয়াম রাজপ্রাসাদের মুখপাত্র জাভিয়ার বার্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত রাজকুমারীর ওপর কী প্রভাব ফেলবে, তা জানার জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনের বিরুদ্ধে মামলা করে, কারণ ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি যেন আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করতে না পারে। হার্ভার্ড দাবি করেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার বিদেশি শিক্ষার্থীর ওপর তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক প্রভাব পড়বে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করে জানিয়েছে, তারা দ্রুত শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের জন্য সহায়তা ও নির্দেশনা প্রদানের কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হার্ভার্ড-ট্রাম্প বিতর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT