চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় অল্প সময়ের ব্যবধানে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

আবুল কালাম আজাদআবুল কালাম আজাদ
৩:২৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৩
জনপদ, সাতক্ষীরা
A A

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ৩ জন।

আজ (১৫ আগস্ট) মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

আজ ভোররাতে মারা যাওয়া একজন নারীর নাম সোনিয়া খাতুন। তিনি কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। অপরদিকে সকালে মারা গেছেন সাতক্ষীরা সদরের বল্লী গ্রামের সতিশ শর্মার ছেলে অমলেন্দু শর্মা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান। অপরদিকে অমলেন্দু শর্মা ভর্তি হন গত ১২ আগষ্ট রাতে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গুতে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT