চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ ইঞ্চি দূর থেকেই চার্জ হবে স্মার্ট ফোন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোন চার্জিং ডিভাইসের মাধ্যমে দ্রুত চার্জিং প্রক্রিয়া দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি তারবিহীন চার্জিং প্রযুক্তি ‘এয়ারচার্জ’-এর মাধ্যমে স্মার্ট ফোনসহ স্মার্ট ডিভাইসকে চার্জিং প্যাড স্পর্শ করার প্রয়োজন হয় না। এই প্রযুক্তির মাধ্যমে চার্জিং প্যাডের প্রায় ৮ ইঞ্চি দূর থেকেও স্মার্ট ডিভাইস চার্জ করা যায়। এটি ৭.৫ ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৪-এ দুটি নতুন চার্জিং প্রযুক্তি প্রদর্শন করে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। অনুষ্ঠিত সিইএস- এর শো-স্টপার্স ইভেন্টে, ‘এয়ারচার্জ’ এবং ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ প্রযুক্তি নিয়ে আসে ব্র্যান্ডটি।

নিজস্ব মাল্টি-কয়েল ম্যাগনেটিক রেজোন্যান্স প্রযুক্তি এবং এডাপ্টিভ অ্যালগরিদমের মাধ্যমে এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। চার্জিং প্যাডের ট্রান্সমিটিং কয়েল এবং ডিভাইসের রিসিভিং কয়েল সর্বোচ্চ ৬০ ডিগ্রি পর্যন্ত কৌণিক অবস্থানেও চার্জ সরবরাহ করতে পারে। গেম খেলা বা ভিডিও দেখার সময় যারা ফোন চার্জ-এ রাখতে চান, তাদের জন্য এই প্রযুক্তি খুবই কাজের।

Banglabid

ফোন এবং চার্জিং প্যাডের মধ্যে হঠাৎ দূরত্ব বৃদ্ধি বা হ্রাস এই ধরনের চার্জিংয়ের জন্য ভালো নয়। তাই, ভোল্টেজ সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে, উভয় প্রান্তেই ওভার-ভোল্টেজ প্রটেকশন সার্কিট এতে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা টেবিলের নিচে প্যাডটি স্থাপন করেও চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ায় মোবাইল ফোন চার্জিং এর জন্য ‘এক্সট্রিম-টেম্প ব্যাটারি’ প্রযুক্তি উন্মোচনও করা হয়েছে। বাজারে প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো সাধারণত অত্যন্ত কম তাপমাত্রায় হিমায়িত হয়ে যায়, তাদের সক্ষমতা হ্রাস পায় এবং চার্জ নেয় না।

এটি মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কার্যকর থাকে এবং চার্জ নিতে পারে। আগামী ২০২৫ সালের মাঝামাঝি এই ব্যাটারি প্রযুক্তি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্রিম-টেম্প ব্যাটারিএয়ারচার্জস্মার্ট ডিভাইসস্মার্ট ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

কামিন্সের চোখে হারটা প্রথম দিনেই, বাংলাদেশকে দিলেন কৃতিত্ব

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT