চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেওয়ার হুমকি দুই এনসিপি নেতার

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৯:০৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছে দুই এনসিপি নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা, তালাবদ্ধ করার হুমকি দুই এনসিপি নেতার। ছবি: সংগৃহীত

রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই পক্ষের উত্তেজনা চলার সময় সংবাদকর্মীদের ওপর চড়াও হয়েছেন দুই এনসিপি নেতা। তাদের এক জনের নাম শোয়েব। এসময় সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে আগুন দেওয়ারও হুমকি দিয়েছেন তারা। 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় পর্যটন মোটেলে রাজশাহী জেলার এনসিপির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে আওয়ামী লীগের দোসর বলে তাদের কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা চালায়। এ সময় মহানগর কমিটির দুই নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে হুকুম দেন। যদি না যাওয়া হয় তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদকর্মীরা।

সাংবাদিকরা একজোট হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সংবাদকর্মীদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত দুজনের বিচার দাবি করেছেন।

এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসেছিলেন এনসিপি নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিরাজশাহীসাংবাদিকদের হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT