জনপদ

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত

দুর্ঘটনায় আহত নারীকে উদ্ধার করে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করছে, ঘটনাস্থলে উপস্থিত মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালো বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হাটিকুমরুল হাইওয়ে থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…