বাংলাদেশ

মেট্রো রেলের আরও দুটি স্টেশন চালু

মেট্রোরেল ট্রেন চলাচল করছে উঁচু রেলপথে, ঢাকা শহরের পাশে নদীর পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেলে নতুন দুটি স্টেশন চালু হচ্ছে, শহরের উন্নত যোগাযোগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ দুটি স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, নতুন চালু হওয়া এ দুই স্টেশন মিলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেলের মোট সাতটি স্টেশন চালু হয়েছে। এই পথে বাকি আরো দুটি স্টেশন চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না বলে জানান তিনি।

চলতি বছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের চলাচল পুরোদমে শুরু হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে বলেও জানান তিনি।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম দ্রুতগতির এলিভেটেড মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেন। এটি এমআরটি লেন-৬ হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, রুটটি ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চালুর আগেই আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই ট্রেন সার্ভিস সম্প্রসারণের কথা রয়েছে।

 

 

বিষয়:উত্তরা থেকে আগারগাঁও কাজীপাড়া মেট্রো রেল রাজধানী স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…