চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের দিনে ২৩ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

মহান বিজয় দিবসে দেশের সিনেমা হলে দুটি নতুন ছবি মুক্তি পেল। একটি কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’, আরেকটি মিজানুর রহমান শামীম পরিচালিত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’!

পরিবেশনার সঙ্গে জড়িতদের সঙ্গে আলাপ করে জানা যায়, ছবি দুটি মোট ২৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘জয় বাংলা’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, কাজী হায়াত প্রমুখ। এই ছবিটি মুক্তি পেয়েছে দেশের ১৬টি সিনেমা হলে।

অন্যদিকে চিত্রনায়ক রুবেল অভিনীত ‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৭টি সিনেমা হলে।

মুক্তির আগে দুই ছবি প্রকাশিত ট্রেলার দর্শকদের খুশী করতে পারেনি। দুটি ট্রেলার ইউটিউবে পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত দুই ছবি দর্শক কতটা গ্রহণ করবেন সেটি এখন দেখার বিষয়।

তবে ছবি দুটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ৭১-এর রণাঙ্গনের প্রেক্ষাপটে উঠে এসেছে ছবিতে।

Reneta

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হচ্ছেন জাহানা মিতু।

ট্রেলার প্রকাশের পর তিনি জানান, পরিচালক কাজী হায়াতের নির্দেশনা মেনে পুরো কাজ করেছেন। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে ‘জয় বাংলা’ প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থ বছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘জয় বাংলা’।

‘৭১ এর একখণ্ড ইতিহাস’ ছবির পরিচালক মিজানুর রহমান শামীম বলেন, সিনেমা হলে মুক্তিযুদ্ধের ছবি নিতে চায় না। কারণ, হলে নাকি মুক্তিযুদ্ধের ছবি চলে না। কিন্তু আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক দায়বদ্ধতা আছে। মানুষ দেখুক বা না দেখুক আমি মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে যাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭১কাজী হায়াতকাজী হায়াৎজয় বাংলাজাহারা মিতুবাপ্পীমুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধভিত্তিকমুনতাসির মামুনরুবেললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT