বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়কের ছবি, একজন মুখে মাইক নিয়ে বক্তৃতা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিছুক্ষণের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সরকারে ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার পর তাদের নাম সংবাদমাধ্যমে আসে। রাত ৯টায় ড. ইউনূস শপথগ্রহণ করে দায়িত্বগ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রকাশিত নামের তালিকায় দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছয় সমন্বয়কের মধ্যে দুই জন স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার তালিকায়। তাদের মধ্যে রয়েছে- নাহিদ ইসলাম, যার ডাকনাম ফাহিম। তিনি ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। নাহিদের বাবা পেশায় একজন শিক্ষক। নাহিদ সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে।

এছাড়া অন্যজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে।

আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার আসিফ উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাহিদ বৈষম্যবিরোধী আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…