জনপদ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জনসমাগমের মধ্যে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকার্ত পরিবার

টাঙ্গাইল শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার ও জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া। ওয়াহাব ও জাহাঙ্গীর সম্পর্কে খালাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আছর নামাজ পর জানাজা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

বিষয়:পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…