টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, দক্ষিণ লাউফুলা এলাকার হাফিজুর রহমানের ছেলে জিহাদ(১০) এবং মোস্তফা মিয়ার ছেলে তানবির (১১)। তারা সম্পর্কে আপন চাচাত ভাই।
আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান জানান, নিহতরা দক্ষিণ লাউফুলা এলাকায় একটি বিলে মাছ মারতে গিয়েছিলেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এ
সময় তাদের সাথে থাকা অপর এক শিশু দৌড়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানালে তারা গিয়ে দুজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।








